রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুত সংস্কারের দাবি

কলারোয়ার ধানদিয়ায় কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনদূর্ভোগ চরমে

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় কালভার্ট ভেঙ্গে পড়ায় জনদূর্ভোগ চরমে। এলাকাবাসি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

শনিবার (১৫ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধানদিয়া গফফার মোড়লের বাড়ি হতে আরশাদ আলী কবিরাজের বাড়ির সম্মুখ পর্যন্ত ১কিঃ মিঃ কাঁচা রাস্তার মাঝখানে হবিবর রহমান মোড়লের বাড়ির সম্মুখে দীর্ঘ দিনের পুরাতন কালর্ভাটি ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তিতে এলাকার হাজারো কৃষক ও পথচারিরা। কালভার্টটি ধানদিয়ার ৪/৫ হাজার মানুষের নিত্য চলাচলের পথ এবং জলাবদ্ধতা নিরসনের জন্য ভুমিকা রাখে এই কালভার্ট। দুই বিলের পানি নিস্কাসনের জন্য একটিই কালভার্ট, আর সেটি ভেঙ্গে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে এলাকা বাসি।

ঐ কালভার্ট টি ৩০/৪০ বছর আগে নির্মিত, দীর্ঘদিনের নড়বড়ে কালভার্টটি দানব আকৃতির ট্রাক্টর এর ভার বহন করতে না পারায় ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন স্থানিয়রা।

এলাকাবাসি মকফুর রহমান মোড়ল জানিয়েছেন, ভেঙ্গে পড়া কালভার্টটি ধানদিয়ার হাজারও মানুষের জলাবদ্ধতা নিরসন করে আসছিলো, ভেঙ্গে যাওয়ায় সেটি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়াবে।
তিনি আরও জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগে কালভার্টটি সংস্কার করা না হলে শত শত বিঘা আবাদি জমি জলাবদ্ধতায় অনাবাদিতিতে পরিনত হবে। অতিসত্তর সংস্কারের দাবি করেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল জানিয়েছেন, আমার বাড়ি যাওয়ার রাস্তার পতিমধ্যোর কালভার্টটি ভঙ্গুর অবস্থা। যাতায়াত ও পরিবহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভেঙ্গে পড়া কালভার্টটির কারনে। দ্রুত সংস্কার না হলে হাজারো মানুষ পানি বন্ধি হয়ে পড়বে, সেই সাথে আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হবে।
কালভার্টটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন তিনি।

প্রাক্তন ইউপি সদস্য মনিরুজ্জামান মনি জানিয়েছেন, কালভার্টটি দ্রুত সংস্কার না হলে হাজারো মানুষের গুরুতর সমস্যায় পরিনত হবে। পরিবহন চলাচলে সমস্যা, বর্ষা মৌসুমে পানি নিস্কাসনের সমস্যা সার্বিক দিক বিবেচনায় ধানদিয়ার মানুষ সমস্যায় পড়েছে। দ্রুত সংস্কার করে এই এলাকার মানুষের সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন তিনি।

জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু তিনি নিজ উদ্যোগে, নিজস্ব তহবিল থেকে কালভার্টটি সংস্কার করবেন বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ