বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া বাজার কমিটির নির্বাচন : সভাপতি সাফিজুল ও সম্পাদক শামিম

কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি সাফিজুল ও সম্পাদক শামিম নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে লাঙ্গলঝাড়া বাজারের চান্নিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাকজমক পূর্ন নির্বাচনের ১৪টি পদের মধ্যে ১১টি পদ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছে আগেই।

সোমবার (১০জানুয়ারী) সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাফিজুল ইসলাম সাফি ও সামছুর রহমান, সাধারণ সম্পাদক পদে লিটন হোসেন, শামিম হোসেন ও আনিছুর রহমান, কোষাধ্যক্ষ পদে আনিছুর রহমান ও আনারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। বাজারের ১২১ জন দোকানীদের মধ্যে ৯২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাফিজুল ইসলাম সফি, ৫০ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামিম হোসেন ও ৭২ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আল মামুন (আনিছ)।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন-৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদ, ইউপি সদস্য কামরুজ্জামান ও সমাজ সেবক শামিম হোসেন। নির্বাচনে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেসক্লাবের সদস্য সরদার জিল্লুর, সাংবাদিক রাজু রায়হানসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব