শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় সাম্প্রদায়িক সচেতনতায় সভা

কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাবাড়ীয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সোনাবাড়ীয়া বিট পুলিশিং কমিটির আয়োজিত অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ আলহাজ মীর খায়রুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘এই এলাকায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ভাবে ব্যবস্থা নেবে। আপনারা স্কুল, মসজিদ ও মন্দিরে সর্তকতা সৃষ্টি করবেন। যাতে এলাকায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। তার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সদ্যসাবেক চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনারুল ইসলাম, ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম, ইউপি সদস্য নরুল হক, সাদ্দাম হোসেন, সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান লাভলু, থানার এসআই আবু সাঈদ, জসিম, সোহরাব হোসেন, আব্দুল বারী, এএসআই জসিম, মেজবাহ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন