শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার্থে মতবিনিময় সভা

কলারোয়ার সোনাবড়িয়ায় ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা পুলিশের আয়োজনে রবিবার (২৪ অক্টেবর) বিকাল ৪ টায় সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অতিরিক্ত দায়িত্ব সদর সার্কেল) মোঃ ইকবাল হোসেন ।

সভায় থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হাফিজুর রহমান, ৬ নং সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সু-প্রসাদ চৌধুরী। থানার এসআই হামিদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ, ইউপি সদস্য ইকবাল হোসেন, ইউপি সদস্য মাহামুদুর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত রাজু আহম্মেদ, আ’লীগ নেতা নয়ন রঞ্জন মজুমদার ও ইমাম আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্য ইউপি সদস্য, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সভায় বক্তারা, সা¤প্রদায়িক স¤প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে এবং সীমান্তে চোরাচালান, মানব পাচার, বাল্য বিবাহ, নাশকতা রোধে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন