শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হেলাতলায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন

কলারোয়ার হেলাতলায় শত্রুতামূলক ভাবে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ আগষ্ট) রাতের কোন এক সময়ে উপজেলার হেলাতলা গ্রামের মাছচাষী শফিকুল ইসলামে চারাপোনা উৎপাদনকারী ৩ টি জলাশয়ে(পুকুর)।

ক্ষতিগ্রস্থ মাছচাষী হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, দীর্ঘবছর যাবৎ তিনি চারাপোনা মজুদ করে হেলাতলার ৩টি পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ওই সকল পুকুরে মাছের পরিচর্যা করতে যেয়ে দেখতে পাই পুকুরে মজুদ করা সকল চারামাছ সহ বিভিন্ন আকারের মাছ পানিতে ভাসছে।

তিনি হতাশা প্রকাশ করে সাংবাদিককে জানান, শত্রুতা করে কে বা কারা আমার ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে ১১ লাখ টাকার মাছের ক্ষতিসাধন করেছে। ক্ষতিগ্রস্থ মাছের মধ্যে ৭ লাখ টাকার পাঙ্গাস মাছের চারাপোনা, বড় রুই মাছ ১ লাখ টাকা ও বড় পাঙ্গাস মাছ ৩ লাখ টাকা বলে জানান।

শত্রুতামূলক মাছ নিধনের বিষয়টি তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ও থানা পুলিশকে অভিযোগ আকারে অবগত করেছেন বলে জানা যায়।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল জানান, ঘটনাটি জানার সাথে সাথে উপজেলার মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রসুন দাশকে ঘটনাস্থলে পাঠিয়ে সত্যতা নিশ্চিত করে বিনষ্টকৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসি মাছ বিনষ্টের ঘটনাটি জানার পর দুঃখ প্রকাশ করে ঘৃণা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব