শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান

কলারোয়ার হেলাতলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিট পুলিশিং কমিটির সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

হেলাতলা বিট পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান।

তিনি তার বক্তব্যে বলেন যেখানে অপরাধ সেখানেই প্রতিরোধ। অপরাধ করলে কাউকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। জেলা পুলিশ সর্বোদয় প্রস্তুত আছে। শান্ত হেলাতলা ইউনিয়নকে কেউ অশান্ত করতে চাইলে জেলা পুলিশ ও থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিবে। আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে এমন অপরাধীদের চিহৃত করে জেলা ও থানা পুলিশকে জানান। এই হেলাতলা ইউনিয়নে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে না পারে তার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- ৯নং হেলাতলা ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য খায়রুল ইসলাম, আমিরুল ইসলাম, কামরুজ্জামান, আসাদ, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, শারমিন খাতুন, নাছরিন, নাছিমা খাতুন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, এসআই কেএম রেজাউল করিম, আবু সাঈদ, জসিম, সোহরাব হোসেন, আব্দুল বারী, এএসআই আলাউদ্দীন, আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন