শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়ার কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর দেশে আগমনে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এসএম আলতাফ হোসেন লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন শিশু ল্যাব: নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক, শিক্ষক ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক শাহ আলমসহ শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুরূপভাবেব বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শুভেচ্ছান্তে কুশল বিনিময় অব্যাহত রয়েছে বলে জানা যায়।

সৌজন্য সাক্ষাতকালে ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৩ বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা, অস্ট্রেলিয়ার সিডনী আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম আলতাফ হোসেন লাল্টু বলেন, কোভিড-১৯ (করোনা ভাইরাস)’র প্রাদুর্ভাবে কয়েক বছর নিজ দেশে আসতে না পারায় মানসিকভাবে কষ্টে দিনাতিপাত করেছি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বপরিবারে বৃহস্পতিবার দেশে ফিরে কলারোয়ার সকল স্তরের মানুষের উপস্থিতিতে ও কাছে পৌঁছাতে পেরে নিজেকে মুক্ত মনে করছি।
আগামীতে চলার পথে এমনি ভাবে কলারোয়ার তথা মাতৃভুমিতে মানুষের ভালবাসাকে পাথেয় করে দেশ ও দশের জন্য কিছু করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া প্রার্থনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল