বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঈদ কেনাকাটায় মানুষের উপচে পড়া ভীড়, নেই স্বাস্থ্যবিধি

ঈদুল ফিতর উপলক্ষে কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন বাজার গুলোতে জমে উঠেছে বেচাকেনা। মানুষের উপচে পড়া ভীড়ে বোঝাই যাচ্ছে না যে, করোনা ভাইরাস চলছে, করোনা যেনো পালিয়েছে। লকডাউন তো দূরের কথা, নূন্যতম স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা-বিক্রেতারা। অনেকের মুখেই মাস্ক আছে তবে সেটা থুথনিতে নতুবা দাড়িতে ঝুলছে। কারো পকেটে বা হাতে। সামজিক দূরত্ব একেবারেই নেই। হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা আছে কিনা সেটা তালাশ করতে হবে, কেননা হাত ধোয়া বা স্যানিটাইজ করার সময়-ই নেই।

বেশি মানুষের সমাগম দেখা গেছে কলারোয়া বাজারে। এই বাজারে বেশকিছু বড় বড় খুচরা ও পাইকারি ছিট কাপড় সহ গার্মেন্টস পোশাকের দোকান রয়েছে।

ঈদের বাকি ৩/৪দিন দিন। শেষ মুহুর্তে কেনাকাটার জন্য বাজারের অলিগলি আর দোকানে মানুষের উপচে পড়া ভীড়ে পা দেয়ার জায়গা নেই।

এছাড়া গ্রামের স্থানীয় বাজার গুলোতে চাহিদা অনুযায়ী সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা।

এলাকার বাজার গুলো ঘুরে দেখা গেছে, পুরুষের থেকে নারী ক্রেতাদের সমাগম বেশি। অধিকাংশ গার্মেন্টস পোশাকের দোকানে মানুষের বিচরণ লক্ষনীয়।
সকাল থেকেই মানুষের ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম দোকানগুলো। তবে রমজান মাসের কারণে শেষ বিকালে একটু ভিড় কমছে। তবে সন্ধ্যার পর গভীর রাত পর্যন্ত বেচাকেনা হতে দেখা গেছে দোকানগুলোতে।

কয়েকজন ক্রেতা বলেন, ‘ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনদের ঈদের জন্য কাপড় কিনতে এসেছি। মাস্ক পড়েই কেনাকাটা করছি। অন্যবারের তুলনায় এবার কাপড়চোপড়-জিনিষপত্রের দাম একটু বেশি।’

এক বিক্রেতা বলেন, ‘ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না। একসাথে ভীড় করছেন। গতবছরের তুলনায় এবার বেচাবিক্রি ভালোই।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা