মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোক দিবস পালনে নানান কর্মসূচি গ্রহন

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভায় একাধিক কর্মসূচি গ্রহন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৪ আগষ্ট সুবিধাজনক সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগীতার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

১৫ আগষ্ট সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ, সকাল পৌনে ৯ টায় উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন, সকাল ৯ টায় একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০ টায় যুব ঋনের চেক বিতরণ, বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল, সুবিধামতো সময়ে সকল মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা, সুবিধামতো সময়ে উপজেলার সকল শিক্ষা প্রতিণ্ঠানে সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি অনুসরন করে কর্মসূচি পালন ও সুবিধামতো সময়ে কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশন দপ্তরে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ- নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস শোকাহত মনে, আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনে উপজেলাবাসিকে আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন