শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনাজয়ীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ

কলারোয়ায় ৩০ জন করোনাজয়ীর মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(১০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই চেক বিতরণ করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনপ্রতি অনুদানের চেক (৩৫০০ টাকা) গ্রহণ করেন কলারোয়া উপজেলার প্রথম করোনাজয়ী দাড়কী গ্রামের মাজেদুল ইসলামের সহধর্মিণী মিম (২৩)। মিম ২০২০ সালের ২০ মে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জুন করোনামুক্ত হন।

এছাড়া, অনুদানের চেক গ্রহণ করেন উপজেলার সিংহলাল গ্রামের ইমরান, লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুরের মাহাবুবুর রহমান, আশরাফুল, বালিয়াডাঙ্গার সুমি আফরিন, দিগং এর আনারুল ইসলাম, মাহমুদা, আশরাফুজ্জামান লিটন, সোনাবাড়িয়ার ফয়সাল, কুশোডাঙ্গা ডেপার শহর আলী, রাজনগরের ফিরোজা খাতুন, বুইতার মিম, ইলিশপুরের আলামিন, কামারালির গোলাম রসুল, হিজলদির আজমী শাহদৎ, দেয়াড়ার সাইফুল ইসলাম, চন্দনপুরের অমিত সরদার, শাহারুল খান, ছলিমপুরের হাবিবুল্লাহ, গাজনার আব্দুল হান্নান, পিছলাপোলের আজমীর হোসেন, হেলাতলার শেখ শামিম হোসেন, কেরালকাতার ফাতেমা বেগম, খোরদোর রহমত আলী, হেলাতলার মোহরজান, সিংগার রবিউল ইসলাম, শ্রীপতিপুরের কাকলী আক্তার, হামিদপুরের ফারিক হোসেন, নারায়নপুরের গোলামা হোসেন ও নাকিলার রোজেল।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন