বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরধরে এক কলেজ পড়ুয়া ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ৫জনের বিরুদ্ধে।

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামে সোমবার রাত ১১টার দিকে ওই ঘটনা ঘটে। আহত আজহারুল সরদার(২৩) ওই গ্রামের সোহাগ সরদারের ছেলে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল জানান, রাতে বুজতলা বাজারে তার পিতার চায়ের দোকান থেকে বাড়িতে ফেরার পথে আজাহারুল সরদার ওই হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, আহত অবস্থায় আজাহারুল হামলাকারিদের মধ্যে আতাউর রহমান, রেজাউল ডাক্তার, আক্তারুল, রসুল, ইলিয়াজসহ ৫জনের নাম বলেছেন বলে জানান। তার গলায় হাতে ও পায়ে সেলাই দেওয়া হয়েছে।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জখমীর চিকিৎসা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। পুলিশ খোজ খবর রাখছে। নির্যাতিত পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু