শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চতুর্থ দিনে ১০৬ জনের করোনার টিকা গ্রহণ

কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে বীরমুক্তিযোদ্ধা, ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ ১০৬ জন ব্যক্তি টিকা গ্রহন করেছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন তারা।

টিকা গ্রহণের পর কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ বলেন, নিজ উদ্যোগী হয়েই আমরা করোনার টিকা গ্রহণ করেছি। ভয়, গুজব, সংশয় নয়; নিজের সুরক্ষায় সকলের এই টিকা গ্রহণ করা উচিত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কাজী নাজমুল হাসান বলেন, চতুর্থ দিনে (বুধবার) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্র থেকে বিভিন্ন পেশার ১০৬ জন ব্যক্তির টিকা প্রদান করা হয়েছে।
ক্রমান্বয়ে টিকা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকা কার্যক্রমে নিবন্ধনকৃত ব্যক্তি টিকা গ্রহন করেছেন বলে জানা যায়। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ করোনা টিকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে ডাক্তার জিয়াউর রহমান জানান। এ ছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান