বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে আ.লীগের কর্মী সভা

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকালে চন্দনপুর হাইস্কুল চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি ২০২২-২৩ অর্থবছরের উন্নয়নমুখী বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘোষিত বাজেটে শিক্ষাবান্ধব, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সহ বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করেছেন।

তিনি স্বাধীনতার পর আমাদের দেশের বড় অর্জন পদ্মা সেতুর কথা তুলে ধরে উন্নয়নকে চলমান রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কাজ করার আহবান জানান।

চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আ.লীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্নাসহ ইউনিয়নের ওয়ার্ড আ.লীগ নেতা- কর্মীবৃন্দ।

সভাটি পরিচালনা করেন সাবেক যুবলীগ নেতা সোহাগ রানা নয়ন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম