বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

রংপুর পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান এর নির্দেশনায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কলারোয়া উপজেলা শাখা।

শুক্রবার (২২ অক্টোবর) বিকালে ছাত্রলীগের পার্টি অফিস থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কলারোয়া বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল রোডে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তৃতা দেন।

এতে কলারোয়া উপজেলা ছাত্রলীগের কর্মী পলাশ হোসন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই। আমরা সবাইকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেবো।

উল্লেখ্য দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়। এ ছাড়াও রংপুরে হিন্দুদের জেলেপল্লিতে হামলার পর দেশব্যাপী সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’র ঘোষণা দেয় ছাত্রলীগ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত