শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু

সাতক্ষীরার কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.) রুলী বিশ্বাসের সরকারি বাসভবন থেকে জনশুমারি ও গৃহগণনা শুরু হয়।

সেসময় ইউ.এন.ও. রুলী বিশ্বাস, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ ও পরিসংখ্যান দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ জানান, ‘১৫ জুন হতে ২১ জুন ২০২২ইং পর্যন্ত সারাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শুমারি কর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।’

এর আগে গত কয়েকদিন ধরে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে কলারোয়া উপজেলাব্যাপী লিফলেট বিতরণ ও মাইকিং-এ প্রচারণা চালানো হচ্ছে।
মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর এলক্ষে কলারোয়ায় লিফলেট বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ও.সি.) নাসির উদ্দিন মৃধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও লিফলেট বিতরণ করেন।
ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন