শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জলাবদ্ধতা দূরীকরণে নাগরিক কমিটির সভা

জলাবদ্ধতার রোষানলে কলারোয়া বাসি৷ ক্রীড়াঙ্গনে নেই স্টেডিয়াম ও বাচ্চাদের নিকেতনে নেই শিশু পার্ক৷ প্রধান সড়কের পাশে নেই পানি সরবারাহের ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষিতে প্রধান সহযোগী বেতনা ও কপোতাক্ষ নদীতে পলিমাটি ভরে পূর্ণ। এসকল সমস্যা সমাধানের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় নাগরিক কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিপোর্টার্স ক্লাবে এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুর রহিম৷

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাবেক সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ৷

বিশেষ অতিথির বক্তব্য আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সুধাংশু শেখর সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য প্রকৌশলী আনোয়ার জাহিদ তপন, সিদ্দিকুর রহমান, যুগ্ন সদস্য সচিব আলিনুর খান বাবলু, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ৷

সভায় সংস্কারের দাবিতে অতিথিরা বলেন, জলাবদ্ধতার রোষানলে কলারোয়া বাসি৷ ক্রীড়াঙ্গনে নেই স্টুডিয়াম৷ বাচ্চাদের নিকেতনে নেই শিশু পার্ক৷ প্রধান সড়কের পাশে নেই পানি সরবারাহের ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষিতে প্রধান সহযোগী বেতনা ও কপোতাক্ষ নদীতে পলিমাটি ভরে পূর্ণ হয়ে ব্যাহত হচ্ছে মাটি মানুষ কৃষকের কৃষিতে পানি সংগ্রহ৷
এ সকল সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান কলারোয়া নাগরিক কমিটি৷

উপজেলার বঞ্চিত আরো গুরুত্বপূর্ণ উন্নয়নের দাবি নিয়ে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, শেখ শাহাজান আলী শাহীন, জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল্লা হেল বাবু, ক্রীড়াবিদ শেখ আলতাফ হোসেন, এনজিও গণমৈত্রী পরিচালক মেহেদী হাসান, শিক্ষাবিদ আরিফুজ্জামান কাকন, মুনসুর আলী প্রমূখ৷

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, ক্রীড়া সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক ও দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম রসূল, নির্বাহী সদস্য তাজুদ্দিন আহ্মেদ রিপন, জিএম জিয়া সদস্য মিল্টন কবির, ফারুক হোসেন রাজ, আহসানুল্লাহ প্রমুখ এসময় আরো উপস্থিত ছিলেন৷

সভায় উপজেলা আহ্বায়ক হিসেবে মনোনীত হয় এডভোকেট কাজি আব্দুল্লাহ আল হাবিব ও যুগ্ম-আহ্বায়ক এস এম জাকির হোসেন নিয়ে মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে৷

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক