শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২’ পালিত হয়েছে। মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, অগ্নিকান্ড বিষয়ক ও ভূমিকম্পে সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা- কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

তিনি বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ভৌগলিক কারনে সৃষ্ট ’প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করতে না পারলেও দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি দুর্যোগের প্রস্তুতি দিবসের গুরুত্ব অপরিসীম মনে করে সকলকে সচেতন থাকার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কৃষিবিদ কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কৃষ্ণ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মর্তা আব্দুল হামিদ,াকোডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পিআইও সুলতানা জাহান, ফায়ার সার্ভিস’র স্টেশন কর্মকর্তা নয়ন বাবু চৌধুরী, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ