মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কলারোয়ায় ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপণীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পর্যায়ের প্রতিযোগীতা শেষে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকাল ৪টায় জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক শিক্ষক আ. রব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আব্দুল আলিম, কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী,মাস্টার প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, স্বপন সরকার, শফিকুল ইসলাম, মাস্টার আলতাফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪টি জোনের খেলা শেষে মঙ্গলবার- বুধবার ও বৃহস্পতিবার সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের শীতকালিন সকল এ্যাথলেটিক্স প্রতিযোগীতা, ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
একই ভ্যেনুতে বৃহস্পতিবার দুপুরে সমাপণী অনুষ্ঠানের পূর্বে বালকদের ক্রিকেট প্রতিযোগীতায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় শেষ ওভারের শেষ বলে ৪ রান করে হিজালদি মাধ্যমিক বিদ্যালয়ের সংগৃহীত ৪৯ রানকে অতিক্রম করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার ধারাভাষ্যে ও সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন।

এদিকে, উপজেলা পর্যায়ের এ্যাথলেটিক্স সহ বিভিন্ন (১৫টি) ইভেন্টের খেলায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ’র গৌরব অর্জন করে।
অপরদিকে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে জয়ী হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বলে ক্রীড়া পরিচালক কমিটির কর্মকর্তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু