মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাবগাম্ভীর্যের সাথে কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ-উপলক্ষ্যে বুধবার (১২ অক্টো) বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন শ্রমিক লীগের নিজস্ব কার্যালয় বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি কলারোয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে আবার তা শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি  শামসুজ্জামান টিপু সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এড. কামাল রেজা, কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাইদ, উপজেলা বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামসহ সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আকবর আলী।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান