বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ”কৃষিই সমৃদ্ধি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় পৌর সদরের গোপীনাথপুর মাঠে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর বোরো ধানের সমলয় চাষাবাদের লক্ষ্যে ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা খামার বাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ মো: নূরুল ইসলাম, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ইমরান হোসেন সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও প্রান্তিক কৃষকবৃন্দ।

উল্লেখ্য, ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ কার্যক্রমে ১ লিটার ডিজেলে আধা ঘন্টার মধ্যে ১ বিঘা জমিতে ধান রোপণে স্বল্প সময়ে ও আর্থিক সাশ্রয়ে কৃষকরা চাষাবাদে লাভবান ও উপকৃত হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব