রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দিনদুপুরে দোকান থেকে ৫১হাজার টাকা নিয়ে চম্পট দিলো চোর

সাতক্ষীরার কলারোয়ায় দিনদুপুরে একটি দোকান থেকে ৫১হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর।

কলারোয়া বাসস্ট্যান্ডস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক লাগোয়া মাসুদের স্টেশনারী দোকান থেকে শনিবার (১৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

রবিবার (১৯ জুন) ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুদ জানান, বেলা ১টার একটু আগে তার ফটোকপি-স্টেশনারী দোকানের কাচের গ্লাসের স্লাইডিং ডোর সামান্য টেনে দিয়ে তিনি পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পরেই সামনের আরেক দোকানদার তাকে ডাক দিয়ে বলেন, এক ব্যক্তি তার দোকানে ঢুকেছিলো। তিনি (মাসুদ) দোকানে ঢুকে দেখে ড্রয়ারে রক্ষিত ৫১হাজার টাকা নেই।

মাসুদ আরো জানান, একটি এনজিও থেকে ওই টাকা ঋণ নিয়েছিলেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের পাশের দোকানের সিসিটিভি ফুটেজ দেখা গেছে, চোর ওই ব্যক্তি এটিএম বুথের সামনে থেকে রাস্তার বিপরীতে মাসুদের দোকানে ঢুকে। কিছুক্ষণ পরে বেরিয়ে আসলে পাশের দোকানদার ওই ব্যক্তিকে বলেন মাসুদ দোকানে আছে কিনা। ওই ব্যক্তি আছে বলেই একটি মোটরসাইকেল চালিয়ে চলে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুদ কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, কেউ যদি এই চোরের সন্ধান দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে।

এই সেই চোর। সিসি টিভি ফুটেজ থেকে নেয়া।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়