রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই সন্তান ও সংসার ফিরে পেতে মায়ের আকুতি

কলারোয়ায় স্বামীসহ দুই সন্তান ও সংসার ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মা।

শনিবার দুপুরে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ডা. আব্দুল মজিদের স্ত্রী দু’সন্তানের জননী সুমি বেগম ওই সংবাদ সম্মেলন করেন।

নিজের স্বামীসহ ২ সন্তান ও তার সংসার ফিরে পাওয়ার আকুতি জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার স্বামী করোনা আক্রান্ত হওয়ার পর আমি দীর্ঘদিন সেবা করে সুস্থ করে তাকে হাসপাতাল থেকে বাড়ি আনি। এর পর থেকে ষড়যন্ত্র করে আমাকে নানা রকম মিথ্যা অপবাদ দিয়ে মারধোর করে আমার ননদ, তার স্বামী মোস্ত ও স্বামীর ভাইয়েরা। এমনকি আমাকে বাড়ি থেকে বের করে আমার স্বামীকে অসুস্থ বানিয়ে সকল সম্পত্তি গ্রাস করার পরিকল্পনা করেছে তারা। আমি যাতে ফিরে না আসতে পারি তার জন্য আমার দুই শিশু কন্যাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বর্তমানে এক মেয়ে আছে আমার ননদের কাছে আর এক মেয়ের কোন খোঁজ নাই। ১৬ দিন আমার সন্তানদের ফিরে পেতে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না। স্বামীকেও খুঁজে পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে স্বামী ও সন্তানদের ফিরে পেতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার, সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়