বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নগদ টাকাসহ আগুনে পুড়ে ভস্মীভূত হলো এক হতদরিদ্র ঘর

সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাক্স ড্রাইভার লাল্টু বাড়িতে অকস্মাৎ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে পরিবারের প্রায় লক্ষাধিক টাকা ও ব্যবহারের যাবতীয় আসবাবপত্র।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারসংলগ্ন আব্দুল গফ্ফারের ছেলে ড্রাইভার লাল্টু ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী তানজিলা খাতুন জানান, দিনমজুরের অর্থে কোনো রকম দেনাপাওনা করে সাম্প্রতি একটি ঘর করেছে। যাতে তার সন্তান ও স্বামী স্ত্রী কোনরকম স্বাচ্ছন্দে বসবাস করছিল৷ অগ্নিকাণ্ডের ঘটনার পরে তার বসবাস করার মতো অবশিষ্ট কোন জিনিস পাওয়া সম্ভব হয়নি যা দিয়ে তার সংসার চলবে৷ এমন কি তার টাকা পুড়ে ছাই হয়ে গেছে ৷অগ্নিকাণ্ড হওয়ার পরে ফায়ার সার্ভিসকে দেরিতে ফোন দেয়ায় তার ভিতরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে৷ প্রশাসন যদি সহযোগিতায় না করে তাহলে ওই পরিবারটি মুখ থুবরে পড়বে৷

পরিবারের প্রধান সদস্য ড্রাইভার লাল্টু জানান, দুপুরে ঘুমিয়েছিলেন স্ত্রী সন্তাননিয়ে৷ হঠাৎ পোড়ার গন্ধে ঘুম ভেঙে যায়৷ দুই কক্ষ বিশিষ্ট ঘরের একটি ইতিমধ্যে পুড়ে শেষ হয়ে গেছে। এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগিতায় অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করতে করতেই নগদ ৬৫হাজার টাকা সেলাই মেশিন, টেলিভিশন, বাচ্চার পোশাক বই শীতের শীতের সকল বস্ত্র পুড়ে গেছে৷ কিভাবে রাত্রিযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তা পরিবর্তে আগের মত সোজা হয়ে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় ব্রজবাকস্ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ আগামী রবিবার ইউনিয়ন পরিষদে একটি কমিটি গঠন করে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারে পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ব্যক্তিগতভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঐ জনপ্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম