শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাণিসম্পদ খাতে ১৯’শ খামারী স্বাবলম্বী

সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ অফিসের সহযোগিতা নিয়ে ১৯শ খামারী স্বাবলম্বী হয়েছে বলে জানা গেছে। এই প্রাণি খাতে সরকার ব্যাপক ভাবে নজর দারীতে রেখেছেন। বিনা মূল্যে সব ধরনের রোগের ওষুধ দিচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার গত ১৭ সেপ্টেম্বর ১৯সালে কলারোয়া যোগদান করেই উপজেলার ছোট বড় সব ধরনের ২১৫৮টি খামারীদের পরামর্শ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলেছেন। সেই সাথে দিচ্ছেন গ্রামে গ্রামে নারী ও পুরুষের প্রশিক্ষণ ও ফ্রি ওষুধ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার এর ভাল পরামর্শে আজ কলারোয়ায় ১৯শ খামারী স্বাবলম্বী হতে পেরেছেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়-উপজেলায় ২১৫৮টি খামার রয়েছে। এর মধ্যে গাভীর খামার-১৭১৪টি, সোনালী মুরগীর খামার-৭৪টি, ব্রয়লা মুরগীর খামার-১১৮টি, লেয়ার মুরগীর খামার-৩৫টি, হাসের খামার-২৫টি। এছাড়া ছাগলের খামার-১২৫টি, ভেড়ার খামার-৪টি, কোয়েল খামার-৬টি, কবুতর খামার-২৩টি, টার্কি খামার-৭টি রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার বলেন- উপজেলায় দুধ, মাংস ও ডিম চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হচ্ছে। দুধ চাহিদা-০.১৬ লঃ মেঃটন, উৎপাদন-০.১৭২, অতিরিক্ত-০.০১২। মাংস চাহিদা-০.১৩ লঃ মেঃটন, উৎপাদন-০.১৩৯, , অতিরিক্ত-০.০০৯। ডিম চাহিদা-৪.২কোটি, উৎপাদন-৪.২৯, অতিরিক্ত-০.০৯।

কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান উল্লেখযোগ্য। দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০% সরকারি এবং ৫০% পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। প্রাণিসম্পদ অধিদফতরের ভিশন হচ্ছে দেশে দুধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণপূর্বক মেধাবী, স্বাস্থ্যবান ও বুদ্ধিদীপ্ত জাতি গঠন করা। এ লক্ষ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদফতর আধুনিক-লাগসই প্রযুক্তি হস্তান্তর এবং সম্প্রসারণ সম্পর্কিত কাজ করে যাচ্ছেন।

কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস দরিদ্র জনগণকেই দরিদ্রতা মুক্তিতে কাজ করে যাচ্ছেন।

এদিকে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.অমল কুমার সরকার সরকারের প্রদত্ত উপকরণ সঠিক ভাবে বিতরণ করে কৃষক ও খামারীদের পাশে থেকে সর্ব সময় সেবক হিসাবে পরামর্শ দেয়া ও সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলার সকল খামারীরা অভিনন্দন জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল