মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সারাবিশ্বের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ ৮০০ কোটির পৃথিবী, সবার সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা ভবনের সামনে থেকে এ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: কানিজ ফাতেমা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুস কুমার ঘোষসহ উপজেলায় কর্মরত সকল পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবু নসর, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা এসোসিয়েশানের সভাপতি পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মদ, পরিবার কল্যান পরিদর্শীকা তাসলিমা নাসরীন, পরিবার পরিকল্পনা সহকারী জেসমিন খাতুন প্রমুখ।

এসময় কলারোয়া উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা ও জনসংখ্যা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কয়লা ইউনিয়নের পরিবার কল্যান সহকারী জেসমিন খাতুনকে উপজেলার শ্রেষ্ট পরিবার কল্যান সহকারী নির্বাচিত করা হয়।

এছাড়া কয়লা ইউনিয়নের পরিবার কল্যান পরিদর্শীকা ওয়াহিদা নার্গিস ও ক্রেড়াগাছি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসানুজ্জামান উপজেলার শেষ্টত্ব অর্জন করেন। এ সময় উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ হিসেবে কয়লা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার হাতে শ্রেষ্টত্বের ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু