মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা (কোভিড-১৯) প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে সরকার প্রদত্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার কোম্পানির টিকা প্রদান করা হয়।

টিকা কার্যক্রমের তদারকী কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, ‘রবিবার সকাল ৯টা থেকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল টিকাদান কেন্দ্র থেকে ২৪৫৬ জন ছাত্র-ছাত্রী টিকা গ্রহন করেন। টিকা গ্রহনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,মডেল হাইস্কুল ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। টিকা কেন্দ্রে আনন্দঘন পরিবেশে সুশৃংখলভাবে উপস্থিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মাহাদি আল মাসুদ টিকা কার্যক্রমের তদারকী মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

টিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

আগামি ১৭ জানুয়ারী পর্যন্ত উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভূক্ত ছাত্র-ছাত্রীদেরকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে কেন্দ্রে সরকার প্রদত্ত টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু