সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণাঙ্কার নিয়ে উধাও, থানায় অভিযোগ

কলারোয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণাঙ্কার নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ওই মালয়েশিয়া প্রবাসীর পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণে ও ক্ষতিগ্রস্ত মালয়েশিয়া প্রবাসী উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ইসমাইল হোসেন জানান, তিনি দীর্ঘ সাড়ে ৮বছর ধরে মালয়েশিয়ায় আছেন। তিনি এর আগে পারিবারিক সম্মতিতে একই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন (২৩) কে বিবাহ করে বাড়ীতে রেখে বিদেশে পাড়ি দেন।
বিয়ের পরে প্রায় প্রতি বছর তিনি ছুটি নিয়ে বাড়ীতে আসতেন। বিদেশে জোন মুজুরি খেটে যে টাকা আয় হতো তা তিনি স্ত্রী রারেয়া খাতুনের কাছে পাঠাতেন। সবমিলে ১ লক্ষ ৮৬ হাজার টাকা ও ৮ভরি স্বর্ণের গহনা তার স্ত্রীর কাছে পাঠান।

গত ৪ মে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী ওই টাকা ও স্বর্ণের গহনা নিয়ে বাড়ী থেকে চলে যায়। মালয়েশিয়া থেকে ফোনের মাধ্যমে একথা তিনি জানতে পারেন। মালয়েশিয়া প্রবাসী একথা জানতে পেরে ১১ মে বাড়ীতে চলে আসেন। বিভিন্ন স্থানে খোঁজ খবর করে তার কোন সন্ধান পায়নি।

এদিকে একই গ্রামের রহমাতুল্যাহ ওরফে লাবি মোড়ল নামের এক ব্যক্তি রাবেয়া খাতুনকে বাড়ী থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে ওই টাকা ও স্বর্ণ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। এঘটনায় প্রবাসীর পিতা রবিউল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় দুইজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন।

অন্যদিকে চলে যাওয়া রাবেয়া খাতুনের পিতা নাসির উদ্দিন জানান, তার মেয়ে জামাইয়ের বাড়ী থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন বলে তিনি জানান।

মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী রাবেয়া খাতুন যে দিন বাড়ী থেকে চলে গেছে ঠিক ওই দিন থেকে একই গ্রামের রহমাতুল্যাহ ওরফে লাবি মোড়লও নিখোঁজ রয়েছে। তিনি তার স্ত্রী উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু