সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুজিব জন্মশতবর্ষে প্রধান শিক্ষক কর্তৃক চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীতাহানির অভিযোগ

কলারোয়ার মাহমুদপুর ১১৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ওই স্কুলের মাহামুদপুর গ্রামের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুটি ছাত্রীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলারোয়ার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা হয়। রচনা প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান চলাকালীন একটি সুবিধামতো সময়ে অন্যান্য সহকারি শিক্ষক সেখানে না থাকায় প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র পঞ্চম শ্রেণীর ছাত্রীর নিকট থেকে খাতা জমা নেওয়ার কথা বলে তার শরীরের স্পর্শকাতর স্হানে হাত দিয়েছে বলে জানান ঐ শিশু শিক্ষার্থী। একই সময়ে তার সাথে থাকা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে প্রধান শিক্ষক ডেকে নিয়ে তার ইচ্চার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নির্যাতন করে এবং তাকে টাকা দিয়ে খুশি করে এঘটনা কাউকে না বলার জন্য বলেন প্রধান শিক্ষক নারাযন চন্দ্র। প্রতিবেদককে দেওয়া বক্তব্যে এঘটনা জানিয়ে কান্নার ভেঙ্গে পড়ে শিশুটি। গত কাল ১৭ মার্চ স্কুল থেকে বাড়িতে ফিরেই তাদের অভিভাবকে জানালে গতকালই অভিভাবকগন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অদ্য ১৮ মার্চ বেলা ১২ টার দিকে ওই স্কুলে সরেজমিনে তদন্তে যান উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা শোভা রায় ও রবিশংকর দেওয়ান। সেখানে তাৎক্ষণিক ওই ছাত্রী দুটিকে ও তাদের সহপাঠীদের ডেকে এনে তাদের নিকট থেকে আলাদা ভাবে স্বহস্তে ঘটনার বিবরণ লিখিত নিলেও ভিকভিমদের অভিভাবক ও স্হানীয়রা সে লিখিত কাগজগুলি ছিনিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন কলারোয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার । প্রাথমিক কর্মকর্তাগন বলেন- একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তথ্য জানার জন্য আমরা এখানে এসেছি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবার আলী বিশ্বাস, অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ। এ সময়ে অভিভাবকগণ এই ঘটনার বিরুদ্ধে স্কুল ক্যাম্পাসে ক্ষোভে ফেটে পড়েন এবং এই প্রধান শিক্ষক নারায়ন চন্দ্রকে ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেন। সেসময় অভিভাবকগণ বলেন এই প্রধান শিক্ষক ইতিপূর্বেও অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে। পয়সার বিনিময়ে তিনি বারবার পার পেয়ে যান।
ঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডল বলেন- আমার বিরুদ্ধে করা অভিযোগের কোন সত্যতা নাই। আমি তাদের প্রতিযোগিতার খাতা নিচ্ছিলাম। সে সময়ে হয়তো তাদের গায়ে বা ওড়নায় হাত লাগতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন