বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌর নির্বাচন

কলারোয়ায় শফি’র প্রার্থীতা বহাল, জামিলের বিষয়ে জানা যাবে বৃহষ্পতিবার

কলারোয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গার কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি’র মনোনয়নপত্র বৈধতা পেলো।

বুধবার (৬জানুয়ারী) মনোনয়পত্র বাতিলের বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নিকট আপিলের শুনানির পর দেয়া রায়ে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে বলে জানা গেছে।

কাউন্সিলর প্রার্থী শফিউল আলম শফি জানান, ‘গত ৩ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করা হলে বুধবার (৬জানুয়ারী) শুনানী শেষে আপিলের রায়ে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে। ফলে তিনি বৈধ প্রার্থী হিসেবে পৌরসভার ১নং ওয়ার্ড তুলশীডাঙ্গায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

ঋণ খেলাপির কারণ দেখিয়ে শফিউল আলম শফি’র মনোনয়নপত্র সাময়িক বাতিল করে রিটার্নিং অফিসার। পরে ঋণ পরিশোধসহ যুক্তিসঙ্গত কাগজপত্র জমা দেয়া ও শুনানী শেষে তার মনোনয়ন বৈধতা পেয়েছে।

এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া আরেক প্রার্থী ৫নং ওয়ার্ডের (ঝিকরা দক্ষিণ) কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শেখ জামিল হোসেনের প্রার্থীতার বিষয়ে এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। বৃহষ্পতিবার এ বিষয়ে চূড়ান্ত জানা যেতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ জামিল হোসেন।

দুই প্রার্থীর আপিলের রায়ের বিষয়ে কলারোয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘জেলা প্রশাসক দপ্তর থেকে এখনো চিঠি পাইনি।’

উল্লেখ্য, ঋণ খেলাপির কারণে কাউন্সিলর প্রার্থী কলারোয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের শফিউল আলম শফি ও ৫নং ওয়ার্ডের শেখ জামিল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম