শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরী ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) থেকে ৩দিন ব্যাপি উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় ওই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয় ভিত্তিক ১ম ও ২য় ব্যাচে পর্যায়ক্রমে ২৫ জন করে ৫০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন নিচ্ছেন বলে জানা যায়।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের পরিচালনায় প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী শিক্ষক হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু ও সাইফুল ইসলামসহ প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব