মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপণী অনুষ্ঠানের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রিকেট (ফাইনাল) প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় ছাত্র-ছাত্রীদের শারীরিক বর্ধন ও মানসিক বিকাশ সাধনে খেলাধূলায় মনোনিবেশ করতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতাকে আরও আকর্ষণীয় ও উৎসাহ দানে পৌরসভা ও সরকারী জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের পক্ষ থেকে আর্থিক সাহায়্য প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক শিক্ষক আ: রব, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, পৌরসভার প্রকৌশলী (বিদ্যুৎ) সরোওয়ার্দ্দী, কাউন্সিলর মেজবাহ উদ্দিন নিলু, মাস্টার আলতাফ হোসেন সহ শিক্ষক নেতুবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪টি জোনের খেলা শেষে মঙ্গলবার-বুধবার সরকারি হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের সকল এ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও ভলিবল, ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। একই ভ্যেনুতে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদের ক্রিকেটের ফাইনাল খেলা শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু