সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সখের বশে কবুতর পালনে সাফল্য পেয়েছেন কামরুল

হাঁস-মুরগি ছাগল কিংবা গবাদি পশু পালন করে ব্যাপক সাফল্য অর্জনের কথা অনেক শোনা যায়। তবে কবুতর পালন করে অর্থনৈতিকভাবে সফলতা অর্জন খুব একটা শোনা না গেলেও কলারোয়ার ধানদিয়া গ্রামের কামরুল ইসলাম এই সাফল্য অর্জন করে দেখিয়েছেন।

কমরুল ইসলামকে এলাকায় কবুতরপ্রেমী নামেও বেশ পরিচিত। তার এ কবুতর পালনের সাফল্য দেখে উপজেলার বিভিন্ন এলাকায় আরো বেশ কিছু কবুতরের খামার গড়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কবুতর খামারটির সুন্দর পরিবেশ। আলাদা আলাদা খাঁচায় বিভিন্ন দেশি-বিদেশি উন্নত জাতের রং-বেরঙের কবুতরগুলোকে খাবার সরবরাহে ব্যস্ত রয়েছেন কামরুল ইসলাম। দেশি-বিদেশি কবুতরের মধ্যে- সিরাজি, কালদম, গৃবাজ, ময়ুরপঙ্খি, বুনো ইত্যাদি জাতের, নানা রঙের বিভিন্ন জাতের প্রায় ১০০ জোড়া কবুতর রয়েছে কামরুল ইসলামের এই খামারটিতে।

কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ‘ছেলেবেলা থেকে তার কবুতর পালনের সখ আর সেই স্বপ্ন থেকেই ২০০০ সালে মাত্র ৩ জোড়া কবুতর দিয়ে তার এই যাত্রা শুরু। তবে প্রথমে শুধু মাত্র শখের বশেই কবুতর পালন শুরু করেছে বলে জানান। সেই শখ এখন লাভজনক ব্যবসা। বর্তমানে তার খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের প্রায় ১০০ জোড়া কবুতর রয়েছে। প্রতি জোড়া কবুতর প্রতি মাসে দু-এক জোড়া বাচ্চা দেয়।’

‘শুধু তাই নয়, কবুতরের খাবার, ঔষুধ এবং অন্য খরচসহ খামারটির পিছনে প্রতি মাসে ব্যয় প্রায় ৪/৫ হাজার টাকা। আর প্রতি বছরে কবুতর বিক্রি হয় ৮০ হাজার থেকে ১লক্ষ টাকা। খাবারের মধ্যে- গম, ভুট্টা, কলাই, মুসুরি,ধান,সরিষা, মাসকলাই উল্লেখযোগ্য। তবে তার স্ত্রী/কন্যা এই কবুতর পালনে সহযোগিতা করে থাকেন’- বলেন তিনি।

কামরুল ইসলাম আরো বলেন, ‘কবুতরের পাশাপাশি তিনি হাঁস, মুরগী ও পালন করেন। তার ৭৫টি রাজহাঁসের বাচ্চা ও ৫০টি দেশি মুরগী ও বাচ্চা রয়েছে।’

ছবিতে

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত