শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে শারদীয় দূর্গা পূজায় শিক্ষার্থী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে সনাতন ধর্মীয় অস্বচ্ছল শিক্ষার্থী পরিবারের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শারদীয় দূর্গা পূজা উৎসবের আনন্দ ভাগ করে নিতে ক্ষুদ্র এই প্রয়াস।

কলারোয়ার অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের সহায়তায় পূজা উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও ব্যক্তিগত সহযোগীতায় নতুন বস্ত্র(শাড়ি) বিতরণ করা হয়।

সিংগা হাইস্কুলের ব্যবস্থাপনায় বুধবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্কুলের অফিস কক্ষে ওই উপহার সামগ্রী অস্বচ্ছল শিক্ষার্থীর মায়েদের হাতে তুলে দেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আজিজুর রহমান, মাস্টার আব্দুস সবুর, মাস্টার আব্দুর রউফ, মাস্টার প্রদীপ বিশ্বাস, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার শফিকুল ইসলাম, মাস্টার আব্দুস সালাম, মাস্টার বদরুজ্জামান, শুভংকর মজুমদার, পলাশ হোসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ সনাতন ধর্মীয় অস্বচ্ছল উপকারভোগী শিক্ষার্থীর মা’ অভিভাবক ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

সহায়তা প্রদানকালে সেলফোনে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ জনপ্রতিনিধি পৌর প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর হোসেন শারদীয় দূর্গা পূজায় সকল হিন্দু ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু