শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাট বিদ্যালয়ে পরিচালনা পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

কলারোয়া উপজেলার কাজিরহাট কেএইচকে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারী) বিদ্যালয়ের অফিস কক্ষে ওই মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের নিমিত্তে অভিভাবক সদস্য পদে মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিন ছিল ৯ জানুয়ারী বিকাল ৫টা পর্যন্ত।

নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ৫জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৫ জন অভিভাবক সদস্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর কোন প্রতিদ্বন্দ্বি মনোনয়ন পত্র সংগ্রহ না করায় নিয়মতান্ত্রিক ভাবে ওই ৫জন সদস্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম।

মনোনয়ন পত্র সংগ্রহকারী অভিভাবক সদস্যরা হলেন-রঘুনাথপুর গ্রামের মো. আশানুর রহমান, নাকিলা গ্রামের মো. জিন্নাত আলী, কেরালকাতা (পশ্চিম) গ্রামের চন্ডি কুমার মুখার্জি, আটুলিয়া গ্রামের আমজাদ হোসেন ও ধানঘরা গ্রামের জুলিয়া খাতুন।

এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, সামছুল হক ও সুলতানা পারভীন।
দাতা সদস্য পদে স.ম মোরশেদ আলী ও নাষিদ চৌধুরী ঝুমুর টিকিট সংগ্রহ করেছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম