শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন

কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

বুধবার (১৬ জুন) বেলা ১ টার দিকে পৌরসভাধীন তুলশিডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় নির্মানধীন পানির প্লান্ট কাজ পরিদর্শন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, আলফাজ হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আকিমুদ্দীন আকি, রফিকুল ইসলাম, জি,এম শফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন,ইমদাদুল হক, মেজবাহ উদ্দীন নিলু, দিতি খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, বিদ্যুৎ প্রকৌশলী এসএম সোয়ারার্দ্দী হোসেন, অফিস সহকারি ইমরুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কলারোয়া পৌরসভার তত্ত্বাবধানে জনস্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ৭ কোটি ৭৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত পানির প্লান্টের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে পৌরসভাধীন ২শত বাড়িতে পাইপ লাইনের কাজ শেষে পরীক্ষামূলকভাবে সুপেয় পানি সরবরাহ করা হয়।

এই প্লান্টের মাধ্যমে প্রথম পর্যায়ে তালিকাভূক্ত ৪শত বাড়ি এবং পর্যায়ক্রমে তালিকানুযায়ী পৌর সভার ৭ থেকে ৮ হাজার বাড়িতে পাইপ লাইন সংযোগের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব বলে পৌর প্রকৌশলী ওজিহুর রহমান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু