শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া রির্পোর্টাস ক্লাবে সাতক্ষীরার করোনা আক্রান্ত ৫ সাংবাদিকের সুস্থতার জন্য দোয়া মাহফিল

সাতক্ষীরায় কোবিড-১৯ পজেটিভ সনাক্ত হয়ে অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫জন সাংবাদিক।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা কলারোয়া রির্পোর্টাস ক্লাবের আয়োজনে তাদের সুস্থতা কামনায় সংক্ষিপ্ত পরিসরে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কলারোয়া রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এডভোকেট কাজী আব্দুল্লাহিল হাবিব, সহ-সভাপতি প্রধান শিক্ষক এম এ কাশেম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু আরো উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, আরিফুল হক চৌধুরী প্রমুখ।
সাতক্ষীরায় কোভিড-১৯ আক্রান্ত অসুস্থ্য সাংবাদিকরা হলেন, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও চ্যানেল ৭১’র সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।

করোনা আক্রান্ত সাংবাদিকদের দ্রুত সুস্থ্যতা কামনা করে সমাপণী বক্তব্য পেশ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন- ক্লাবের দপ্তর সম্পাদক,জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন