শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতাল পরিদর্শন শেষে বুস্টার ডোজ নিলেন লুৎফুল্লাহ এমপি

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

সোমবার(১৭ জানুয়ারী) সকাল ১১ টায় সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে এ্যাড: মুস্তফা লুৎফুলালাহ এমপি বুস্টার ডোজ টিকা গ্রহন করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত শিক্ষার্থী সহ দেড় লক্ষাধিক মানুষের করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহন ও ৭ শতাধিক ব্যক্তির বুস্টার ডোজ টিকা প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। নতুন করে হাসপাতালে উন্নতমানের আর্থোপেডিক(অস্থির বিকলাঙ্গতার চিকিৎসা) সেবার প্রশংসা করে তিনি রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের আরো আন্তরিকতার সাথে সেবা প্রদানে উৎসাহিত করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার জিয়াউর রহমান সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আশিক বাহার, ডাক্তার মাহাদি আল মাসুদ, ডাক্তার হাবিবুর রহমান, ডাক্তার আশরাফুল আলম সহ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক করোনা ভ্যাক্সিন প্রদানে এ পর্যন্ত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন বয়সের ১ লাখ ৬০ হাজারের অধিক ব্যক্তি প্রথম ডোজের টিকা ও ১ লাখ ১০ হাজারের অধিক ব্যক্তি ২য় ডোজের টিকা গ্রহন করেছেন। অনুরুপভাবে হাসপাতাল থেকে এ পর্যন্ত ৭৪০ জন ষাটোর্দ্ধ ও ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ টিকা গ্রহন করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম