সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

সাভারে এক কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে রিফাত আহমেদ ওরফে সজল নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সজল পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

রবিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডা এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারন করে।

এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় অভিযোগ করলে ওই যুবক আরো বেপরোয়া হয়ে সাভার থানা রোডেই প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে সে আরো ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটঅ্যাপসে আপত্তিকর ভিডিও পাঠায়। বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ছেলেটি বখাটে। তার প্রকৃত চেহারা বের হবার পর মেয়েটি ওই যুবককে এড়িয়ে যাবার চেষ্টা করলে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলো সে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ