সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাগজ কুড়িয়ে সাড়ে ১২ লাখ টাকা জমা, অতঃপর তা দিয়ে নিজের মূর্তি বানালেন যিনি!

কথায় আছে, চেষ্টা করলে কোনও কিছুই অসম্ভব না। আর সেই প্রবাদবাক্যকে সঠিক প্রমাণ করলেন ভারতের তামিলনাড়ুর সালেমের আত্থানুরপাট্টি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি।

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের মূর্তি বানাবেন। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে খরচ করে ফেললেন ১১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৬৮ হাজার টাকা। এটি ছিল তার সারাজীবনের জমানো পুঁজি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

জানা গেছে, আগে রাজমিস্ত্রীর কাজ করতেন নালাথাম্বি নামের ওই ব্যক্তি। কিন্তু সেই কাজ ভাল না লাগায় ছেড়ে দেন। এমনকি গ্রামের বাড়ি থেকেও বেরিয়ে যান। এরপর কাগজকুড়ানোর কাজ শুরু করেন। পুরনো বোতল এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস জোগাড় করে তা বিক্রি করতেন তিনি। দিনে আয় হত ২০০ থেকে ৩০০ টাকা। সেখান থেকেই যাবতীয় খরচ চালিয়ে, বাকি টাকা সঞ্চয় করতেন।

যদিও রাজমিস্ত্রীর কাজ করার সময় থেকেই টাকা জমাতেন তিনি। দীর্ঘদিন কাজ করার পর দেখেন, তার কাছে ১১ লাখ রুপি জমেছে। পরিবারের সঙ্গে সম্পর্ক না থাকায়, ওই টাকায় নিজের পুরনো স্বপ্নপূরণের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

যেমন ভাবা তেমন কাজ। ভাজাপিদ–বেলুড় রোডের পাশে ১০ লাখ রুপি ব্যয়ে জমি কেনেন। এরপর বাকি এক লাখ রুপি দিয়ে স্থানীয় এক স্থপতিকে দিয়ে নিজেরই একটি মূর্তি বানান সেখানে।

এই প্রসঙ্গে নালাথাম্বির বক্তব্য, “ছোটবয়স থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে অনেক নাম করব। নিজের একটি মূর্তি হবে। এবার আমার সেই স্বপ্ন সত্যি হল।”

আপাতত তার ইচ্ছে বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে সেটির উন্মোচন করা। খবরটি প্রকাশ্যে আসতে অনেকেই অবাক হয়েছেন। সূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল