শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাগারে ফুলবাগান রক্ষকের দায়িত্বে বরিশালের সাবেক মেয়র কামাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল এখন কেন্দ্রীয় কারাগারের ফুলবাগান রক্ষক। দুর্নীতি মামলায় সাত বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে তিনি ৯ নভেম্বর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে।
১০ নভেম্বর তাকে ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেন কারা কর্তৃপক্ষ।

৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদন্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করে।

আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন জানান, সাবেক মেয়র হিসেবে তার বাবাকে কারাগারে ডিভিশন (মর্যাদা) দেওয়া হয়নি। প্রায় দুই মাসেও বাবার সঙ্গে কোনো স্বজনকে দেখা করতে দেওয়া হয়নি। তবে তার বাবা কারাগারে শতভাগ সুস্থ আছেন। তিনি প্রতিদিন দুই বেলা এক ঘণ্টা করে হাঁটছেন।

রূপন জানান, তারা বিশেষ জজ আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। গত ৭ ডিসেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে তার বাবার বিরুদ্ধে করা ১ কোটি টাকার জরিমানা স্থগিত করেছে। এখন জামিনের জন্য শুনানি অপেক্ষমাণ বলে জানান তিনি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সশ্রম কারাদন্ডের বন্দীদের দিয়ে কাজ করানোর নিয়ম আছে। কাজের বিনিময়ে সাজার রেয়াত পাওয়া যায়। আহসান হাবিব কামাল (৬৫) শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে রিং পরানো। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি এবং পায়ের সমস্যায় ভুগছেন। তাই তাকে ফুলবাগানে কাজ করতে দেওয়া হয়েছে। এতে তিনি মনেও প্রশান্তি পাচ্ছেন।

এদিকে একই মামলায় সাত বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত বিসিসির বরখাস্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে কারা হাসপাতালের একটি ওয়ার্ডের রাইটার (দেখভালকারী) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার