শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে একটি দাখিল মাদ্রাসা সহ কয়েকটি বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এছাড়া প্রায়ই রাতে ইউনিয়নে বিভিন্ন গ্রামে কমবেশি চুরি হওয়ায় ইউনিয়নের সর্বত্রই চোর আতঙ্ক বিরাজ করছে।

যে কারণে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ সচেতন মহল।

সরেজমিনে জানা যায়, গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার লাইব্রেরীর হ্যাঁজবোল কেটে সঙ্ঘবদ্ধ চোরেরা ভেতরে প্রবেশ করে মাদ্রাসার প্রয়োজনীয় কাগজ সহ শিক্ষকদের ব্যক্তিগত কাগজপত্রাদি ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

এদিকে মাদ্রাসার পার্শ্ববর্তী মোহাম্মদ আলী মোল্লার জামাই মফিজুলের বাড়িতে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে তাদেরকে অজ্ঞান করে জানালা দিয়ে লাঠির সাহায্যে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে বাক্স ভেঙ্গে নগদ টাকা সহ নাকফুল, গলার হার , চুড়ি ,নিয়ে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

একই রাতে মৃত হাফেজ অজিয়ার রহমানের পুত্র শাহিনুর রহমান এর বাড়িতে প্রবেশ করে এন্ড্ররায়েড মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র এবং আমিন উদ্দিনের পুত্র আব্দুর রহমানের ঘরের জানালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায়।

এছাড়া একই গ্রামের আলহাজ্ব আকিমুদ্দিন এর পুত্র আব্দুল খালেক, অমেদ আলীর পুত্র জালাল গাজী, মৃত ছমীর কবিরাজ এর পুত্র আব্দুল আজিজ এর বাড়িতে সঙ্ঘবদ্ধ চোরেরা প্রবেশ করায় বাড়ির মালিকেরা টের পেয়ে চোরদের ধাওয়া করলে দ্রুত পালিয়েছে যেতে সক্ষম হয়।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান