শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে রাতের আধারে স্কুল মাঠের খেলার পরিবেশ নষ্ট করেছে দুর্বৃত্তরা!!

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নেট ও জালের বেড়া রাতের আধারে কেটে ছিন্নভিন্ন করে দিয়ে খেলাধুলার পরিবেশ নষ্ট করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬অক্টোবর) দিবাগত রাতে। মাঠটির খেলাধুলা পরিচালনা ও সার্বিক দেখভাল করে থাকে সোতা বেনাদোনা যুব সংঘ।

উক্ত যুব সংঘের সভাপতি মোঃ মিলন বিশ্বাস জানান, ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন যাবত পরিচর্যা না করার কারণে খেলাধুলার অনুপযোগী হয়ে গিয়েছিল। এ অবস্থায় এলাকার তরুণ যুবাদের উদ্যোগে খেলাধুলা করার জন্য মাঠটি সংষ্করের মাধ্যমে গত কিছুদিন আগে খেলাধুলার উপযোগি করে মাঠের পার্শ্ববর্তি গবাদি পশু-পাখির উপদ্রব মুক্ত রাখতে সীমানা বরাবর ব্লু-নেট এর সাহায্য বেড়া নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু শনিবার (১৭ অক্টোবর) সকালে দেখা যায় নেট জাল গুলো কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যা দেখে এলাকার সবাই ক্ষুব্ধ ও মর্মাহত।

এ অবস্থায় উর্ধতন কতৃপক্ষ ও প্রশাসনের নিকট স্থানীয়দের দাবি স্কুল মাঠটির খেলাধুলার পরিবেশ নষ্ট করার জন্য যে বা যারা রাতের আধারে এমন নিন্দনীয় কাজ করেছেন তাদের কে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা সহ মাঠটির খেলাধুলার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করে এলাকার তরুণ যুবাদের ও কোমলমতি শিক্ষার্থীদের ক্রিড়া নৈপুন্য বিকাশের সুযোগ তরান্বিত করা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা