বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের পল্লিতে দুর্ধর্ষ ডাকাতি ও প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত

কালিগঞ্জের কৃষ্ণনগরের পল্লিতে দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার লুট সহ পাশ্ববর্তী রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্টের ঘটনা সংঘটিত হয়েছে।

উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর গ্রামে আব্দুর রহমান গাজীর পুত্র হাবিবুর রহমান গাজীর বাড়িতে সোমবার (৩০ মে) দিবাগত গভীর রাতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, স্ত্রী ও দুই শিশু কন্যা সহ তিনি শয়ন কক্ষে ঘুমাচ্ছিলেন রাত্র ২ টা ৪০ মিনিটের দিকে জানালার গ্রীল ভেঙ্গে ডাকাত দলের ৫ সদস্য তার কক্ষে ঢুকে তাকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করে বেধে ফেলে এবং চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে জিম্মি করে রেখে বিভিন্ন কক্ষ তল্লাশি শুরু করে।

প্রায় ২৫ মিনিট যাবত তল্লাশি সহ বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারিতে রক্ষিত স্বর্ণের বালা, আংটি, নেকলেস, চেইন সহ প্রায় ১৩ ভরি স্বর্ণ। নগদ ২৭ হাজার ৫০০ টাকা এবং ব্যবহারিত ৩ টি মোবাইল ফোন ও তার নিজের এবং স্ত্রী ও মায়ের ৩টা জাতীয় পরিচয় পত্র নিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়।

একই রাত্রে পাশ্ববর্তী সোতা গ্রামের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্ট ও মেমরী চুরির ঘটনা ঘটেছে।

রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন বিদ্যালয়ের সবগুলো কক্ষের তালা ভেঙ্গে ভিতরের কাগজপত্র ও আলমারিতে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র কম্পিউটার সামগ্রী তছনছ করলেও শুধুমাত্র ৪টি সিসি ক্যামেরা নষ্ট ও হ্যাণ্ড স্কানার এবং মেমরী নিয়ে গিয়েছে চোর চক্রটি।

এ ঘটনায় স্থানীয়রা ধারনা করছেন রঘুনাথপুরের হাবিবুর রহমানের বাড়িতে হানা দেওয়া ডাকাত দলই ডাকাতি করে যাওয়ার পথে সিসি ক্যামেরার নজরদারিতে পড়ার ভয়ে, প্রাথমিক বিদ্যালয়টির ক্যামেরা নষ্ট সহ মেমরি খুলে নিয়ে গেছে।

ডাকাতির ঘটনায় হাবিবুর রহমানের বাড়িতে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ভোর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগিরা বলে জানা গিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর