মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির ছাত্রী ইতি পারভীন (১৪)। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের শাহিনুর গাজীর মেয়ে ও দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, উত্তর শ্রীপুর গ্রামের আনছার আলীর ছেলে ব্যবসায়ী শাহিনুর রহমান তার ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করেন শ্যামনগরের নূরনগর এলাকার এক ছেলের সাথে। রবিবার দুপুরে অতি গোপনে বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের বিষয়টি জানতে পেরে এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে থানার উপ-পরিদর্শক আশিষ কুমার ঘোষকে ঘটনাস্থলে পাঠান। একই সময়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী সুপারভাইজার জয়দেব দত্তকে বিয়ে বন্ধের জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে বলেন। বরপক্ষ পৌছানোর পূর্বেই থানার উপ পরিদর্শক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার মেয়ের বাড়িতে পৌছান। তবে প্রশাসনের যাওয়ার বিষয়টি জানাজানি হওয়ায় বিয়ে উপলক্ষে আগত আত্মীয় স্বজন দ্রুত ওই বাড়ি থেকে চলে যান। একপর্যায়ে ইতি পারভীনের পিতাও আত্মগোপন করেন। পরবর্তীতে ইতি পারভীনের মা রাফিজা বেগম অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেয়ার উদ্যোগ নেয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং যথাযথ বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

বাল্যবিয়ে বন্ধে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসাবে খ্যাত কালিগঞ্জ উপজেলা।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন