সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ।। বৃক্ষরোপণ

কালিগঞ্জে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও তার সহযোগী সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালী ভোজ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধার সাথে পালন করা হয়।

শনিবার সকালে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের সঞ্চালনায় শোক সভায় বক্তব্যে রাখেন মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, যুবলীগ নেতা হাবিল সরদার, খাঁন তৌহিদ, খাঁন শামিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিদ, সাংগঠনিক সম্পাদক শান্ত মেহেদী, সমাজসেবক সরদার সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে জামরুল ফলের চারা রোপন করা হয়।
এসময় ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন