শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দূর্যোগ ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রামীন নারীদের কৌশল প্রদর্শনী

কালিগঞ্জে গ্রামীন নারী দিবস উপলক্ষে দূর্যোগ ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রামীন নারীদের কৌশল প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সোহরাওয়ার্দী পার্ক চত্ত্বরে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ এবং ব্রেথ ফর দ্যা ওয়ার্ল্ড’র সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী।

তিনি বলেন, আমি ছোট বেলায় মাকে হারিয়েছি। পৃথিবীর সকল নারীকে আমি মায়ের চোখে দেখি। কালিগঞ্জের বিভিন্ন বাজারে সরকারিভাবে নারীদের জন্য আলাদা দোকান দেওয়ার জন্য জায়গা বরাদ্দ আছে। আপনারা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব।
তিনি আরও বলেন, বাংলাদেশের সকল মানুষের জন্য সাংস্কৃতিভেদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার বিষয়ক আইন প্রণয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তার পক্ষে জনমত, আগ্রহ তৈরি এবং আইনপ্রণেতা, জনপ্রতিনিধি, প্রশাসনিক পর্যায়ে সংবেদনশীলতা তৈরির লক্ষে অক্টোবর মাস জুড়ে দেশব্যাপি খাদ্য অধিকার প্রচারিযান চলে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক শেখ আতিকুর রহমান, নারী উন্নয়ন সংগঠনের সদস্য জাকিয়া রাজিয়া, আম্বিয়া খাতুন, সামিউল ইসলাম প্রমুখ।

সভাশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড