বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিশুরা

কনকনে শীত! তাতে কী নতুন বই পেতে রবিবার (১ জানুয়ারি) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে।

নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও।

অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসবকে ঘিরে বেলা ১১টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কালিগঞ্জের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্কুল মাদ্রাসায় ‘বই উৎসব’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

তানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন বিদ্যালয় সহকারী শিক্ষক রেহেনা পারভিন সাবেক সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাকিলা আমিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের অঙ্গিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগটি নিয়েছিলেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। এতে করে স্কুল মাদ্রাসার সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীরাও অনেক খুশি।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন