বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার

কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর ফয়েজ আলী গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এর আগে বুধবার সকালে ফয়েজ আলী গাজীর বিরুদ্ধে তার ছেলে জাহিদ হাসান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফয়েজ আলী গাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় একবছর পূর্বে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের ফয়েজ আলী গাজীর ছেলে জাহিদ হাসানের (১৯) সাথে ওই কিশোরীর (১৪) বাল্যবিয়ে হয়। গত ৬ ডিসেম্বর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর ফয়েজ আলী গাজী পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এর কয়েকদিন পর আবারও বাড়িতে কেও না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর আবারও ফয়েজ আলী গাজী পুত্রবধূকে ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ফয়েজ আলী গাজীর বিরুদ্ধে তার ছেলে জাহিদ হাসান বুধবার সকালে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে আসামি ফয়েজ আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা