বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজনের সন্মাননা ও বই প্রকাশ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সন্মাননা পদক প্রদান ও ছুটির দিনের গল্প গ্রন্থের প্রকাশনা উৎসব।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে ও আয়োজনে ৮ গুণী ব্যক্তিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

এবছর শিক্ষাবিদ হিসাবে ড. মোহাম্মদ অবদুল গফফার, নজরুল গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, জাতীয় সাংবাদিকতায় দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, আঞ্চলিক সাংবাদিকতায় দৈনিক জন্মভুমি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কালিগঞ্জ সংবাদদাতা শেখ সাইফুল বারী সফু, কবিতায় বিশিষ্ট কবি স ম তুহিন, ইসলামী প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মোস্তফা ইউসুফ আলম, প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মো. জাহিদুর রহমান ও সম্পদনায় বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইয়াসিন মাহমুদ।

অনুষ্ঠানে সাংবাদিক মো: আফজাল হোসেন ও কবি সাহিত্যিক শাজাহান কবির শান্তর সঞ্চালনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকা’র ম্যানেজার ও এসএভিপি মো. রবিউল বাশার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁধনহারা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইব্রাহিম বাহারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনজুর ইলাহী। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান, শ্যামনগর সরকারী মহাসিন কলেজের প্রভাষক সরদার সাইফুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নূরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি কবি ও ব্যাংকার শওকত ওসমান, মাও: আব্দুস ছাত্তার আজাদী, সহকারী অধ্যাপক নুরুজ্জামান হাবিবি, মাও: আবুল হায়াত।

পদক প্রদান ও ইব্রাহিম বাহারির গল্প গ্রন্থ ছুটির দিনের গল্পের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সূধীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার