বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে যুবকের হাত ধরে ৩ সন্তানের জননী উধাও, বিপাকে স্বামী

সাতক্ষীরার ৩ সন্তানের জননী ৩৮ বছর বয়সী গৃহবধু জোছনা বেগম ও ৩০ বছর বয়সী পিরোজপুরের যুবক রুবেলের হাত ধরে উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ এপ্রিল) ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে।

এ ঘটনায় গৃহবধুর স্বামী আশরাফ গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, গত কয়েকদিন আগে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ-টিউবঅয়েল বসানোর সুবাদে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক পিরোজপুরের জিয়ানগর উপজেলার গাজীপুর গ্রামের মোঃ খোকনের পুত্র রুবেল (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নদির ধার সংলগ্ন নূর ইসলামের পুত্র আশরাফ গাজীর বাড়ীতে আসে।

এ সময়ে বাড়ির মালিক ইটভাটা শ্রমিক আশরাফ গাজী কাজের সুবাদে দুই সন্তান রবিউল (১৮) ও আমিনুর (১২) সহ বরিশাল জেলাতে অবস্থান করছিল। বড় দুই পুত্র ও স্বামী আশরাফের অনুপস্থিতিতে টিউবওয়েল শ্রমিক রুবেলের সাথে জোছনা বেগমের ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় এবং সুযোগ বুঝে রুবেলের হাত ধরে গৃহবধু জোছনা বেগম ৮ বছরের কন্যা সন্তান মরিয়মকে ঘুম দিয়ে রেখে গত শনিবার ভোর রাত্রে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ উধাও হয়ে যায়।

এদিকে গৃহবধুর স্বামী আশরাফ জোসনা বেগমের উধাও এর খবর জানতে পেরে বরিশালের ইটভাটা থেকে দুই পুত্র সহ বাড়ীতে ফিরে ৮ বছরের একমাত্র কন্যা মরিয়ম ও দুই পুত্র রবিউল, আমিনুর কে নিয়ে বিপাকে পড়েছেন।

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল তার সবকিছুই নিয়ে রুবেলের সাথে চম্পট দিয়েছেন স্ত্রী। ঘরে নেই টাকা পয়সা, তার উপর ছোট কন্যার মায়ের শোকে অনাবর্ত কান্না, আর বড় দুই পুত্রের অসহায় চাহনীর কাছে আশরাফ একান্ত অসহায় কিংকর্তব্যবিমূঢ়।

এলাকাবাসী ও সাবেক ইউপি সদস্য নূরুল হক জানান ইতিপূর্বে জোসনা বেগম একাধিক ব্যাক্তির সঙ্গে পাড়ি জমিয়েছেন কিন্তু স্বামী আশরাফ দুই পুত্র ও এক কন্যা সন্তানের কথা বিবেচনা করে সালিশ মিমাংশার মাধ্যমে স্ত্রীকে মেনে নিয়েছেন।

জানা গেছে, প্রায় ২০ বছর পূর্বে শ্যামনগর উপজেলার কাশীমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের মোঃ তোফায়েল সরদারের কন্যা জোছনা বেগমের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক কালিকাপুরের আশরাফ গাজীর বিবাহ হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের